দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (৩০ জুলাই) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তদন্তে উপস্থিত থাকার জন্য পত্র দেওয়া হলেও জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সেখানে দেখা যায়নি। পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৪ জুলাই জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ […]