নেপালে তরুণদের ‘নায়ক’ হিসেবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে। মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে রবিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুংয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ থেকে তার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া হয়। নেপালি সংবাদমাধ্যম সেতুপতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জেন-জি আন্দোলনের শীর্ষ নেতা গুরুং বলেছেন, তরুণদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিরুদ্ধে এই বিক্ষোভ করা হয়েছে। তরুণরা সুশীলা […]