চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো—মো. হান্নান (৪০) ও মো. আরমান (২০)। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর রাত ৪টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌরাস্তা এলাকায় সোহেলের গ্যারেজ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই ও সংঘাতমূলক ঘটনার পর জনমনে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এই অভিযানে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমরা অনেক দিন […]