ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ লাখ ১৫ হাজার ৩৭টি এবং মহিলা ভোটারের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ থাকবে। সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। সচিব বলেন, আমরা চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার […]