সপ্তাহব্যাপী টানা ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। জেলার ৮০টিরও বেশি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রধান নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় নতুন করে বন্যার আশঙ্কায় দিন কাটছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসন সজিব জানিয়েছেন, টানা বৃষ্টিতে পুরো জেলার আনুমানিক ৮০টি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা। মাতামুহুরী নদীর পানি উপচে পড়ায় এই দুই উপজেলার দুই […]