অক্টোবর মাসে সারা দেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত ও এক হাজার ২৮০ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০ জন। এছাড়া, নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন ও একজন নিখোঁজ রয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনটির পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৫২৮ […]