কাঁচা মরিচ ছাড়া বাঙালির রান্নাঘর ভাবাই যায় না। সবজি রান্না থেকে সালাদ বানানো- সবকিছুতেই প্রয়োজন হয় সবজিটি। সেই কাঁচা মরিচের দাম যেন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। দাম বাড়তে বাড়তে এখন সবুজ এই মরিচের দাম ঠেকেছে ২০০টাকায়। এমনিতেই নিত্যপণ্যের দাম বাড়তির দিকে। সেখানে কাঁচা মরিচের ‘ডাবল সেঞ্চুরি’ সাধারণ মানুষকে আরও চাপে ফেলেছে। নিত্যদিনের রান্নার হিসেব মেলাতে তারা হিমশিম খাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর দুটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সবখানেই দোকানে আগের মতো কাঁচামরিচ নেই। প্রায় সব দোকানেই অল্প অল্প […]