দেশের জাহাজ নির্মাণ শিল্পের ধারাবাহিক সাফল্যের আরেকটি নতুন অধ্যায় যোগ হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের হাত ধরে। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আরও তিনটি ল্যান্ডিং ক্রাফ্ট—‘মায়া’, ‘মুনা’ এবং ‘এসএমএস এমি’—রপ্তানির প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের পটিয়াতে অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সামনে নোঙ্গরকৃত জাহাজে আয়োজিত জাহাজ ডেলিভারি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ খাসাইফ আলহমৌদি। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, মারওয়ান শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ মোহাম্মদ হুসাইন […]