বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পুরস্কার পেলেন দৈনিক পূর্বকোণের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকতায় ভূমিকা রাখায় এই সম্মাননা দেওয়া হয়। রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে একই সাথে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত […]