বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা ও কৌতুহল সৃষ্টি হয়েছে। এই আলোচনায় ঘি ঢেলে দিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন। তবে অস্বীকার করে খবরটি “গুজব” বলে দাবি করেছেন এনসিপি নেতারা। এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না,” কক্সবাজার থেকে বিবিসি বাংলাকে বলছিলেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন […]