চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উথুলী গ্রামের মাঝের পাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের […]