চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে একটি মোটরসাইকেল নগদ টাকা , কাপড়, চাল, ধান, হাঁস-মুরগীসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন- মোহাম্মদ হোসাইনের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন মাঝি, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ এরশাদ। বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা […]