চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পরিবর্তন শুধু শিক্ষাক্ষেত্রে নয়, শিক্ষকদের বেতন বৃদ্ধিতেও প্রয়োজন

মিতা পোদ্দার

৭ জুলাই, ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

দেশে সাক্ষরতার হার বাড়লেও বাড়েনি শিক্ষকের মান মর্যাদা। সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি সরকারের বিশেষ অঙ্গীকার। আজকের শিশুরাই আগামী দিনের উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তব রূপ দিবে। কিভাবে দিবে? যেখানে শিক্ষকদের বেতন বৃদ্ধিতে কারো সুদৃষ্টি নেই। ২০১৫ সালে পে-স্কেল পেয়ে আজ অব্দি সরকারি সকল কর্মকর্তাগণ নীরবে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিবছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে নানা পরিকল্পনা। অথচ এই শিক্ষা যারা দিচ্ছে তাদের শ্রমের কতটুকু মূল্য দিচ্ছে বাজেট প্রণয়নকারী ব্যক্তিবর্গ। অথচ ভারতে একজন শিক্ষক চাকরিতে যোগদান করা মাত্রই বেতন পাচ্ছে ২৯ হাজার টাকা। সেই তুলনায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বেতন খুবই নগণ্য।

 

কথায় আছে মান ও মর্যাদা শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িত। মর্যাদা বেশি থাকলে মানসম্পন্নরা সেই পেশায় আসেন। চীনের ৮১ শতাংশ শিক্ষার্থী বিশ্বাস করে, শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকদের মান-মর্যাদা ও দক্ষতা বাড়াতে নতুনভাবে চিন্তা করতে হবে, গতানুগতিক চিন্তা-ভাবনা দিয়ে হবে না। বর্তমানে শিক্ষকদের বেতন এতটাই অপ্রত্যাশিত যা দিয়ে একটি পরিবারের ভরণপোষণ চালানো দুষ্কর হয়ে পড়ে। আয়ের সাথে ব্যয়ের কোন হিসেব মিলানো যায় না। বাজারে নিত্যপণ্যের দামের সাথে মাসিক বেতন যেন তামাশার দৃষ্টিতে তাকায়। এ হেন অবস্থা কোনভাবেই কাম্য নয়। এ বিষয় সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি প্রত্যাশা করি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট