বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস তাঁর প্রথম বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি ও শিল্পখাতে বাটা’র দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন। তিনি বাটার অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা করার কথা জানান।
বাটা’র গ্লোবাল সিইও, প্যানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা, ফুটওয়্যার শিল্পের বিকাশ এবং এইখাতে বাটা’র ভূমিকা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি, তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ-এর অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির।
পূর্বকোণ/আরআর/পারভেজ





















