চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

‘বাড়িতে ডেকে’ তরুণীকে ‘শ্বাসরোধে’ হত্যা করল প্রেমিক

অনলাইন ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ

বরিশালে প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের মুনসি গ্যারেজ এলাকার বাড়িটি থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মারা যাওয়া সানজিদা কবির অনিতা (২১) বরিশাল বিএম কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত যুবকের নাম মইনুল ইসলাম হিমু (৩০)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

অভিযুক্ত মইনুল ইসলামের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে সানজিদার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে সে আমাদের বাসায় আসে। পরে মইনুলের কক্ষে সানজিদার লাশ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তখন মইনুল বাসা থেকে পালিয়ে যায়। কীভাবে কী হয়েছে, তা আমি বলতে পারছি না।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ফরেনসিক দলের সদস্যদের বরাত দিয়ে বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কালো ছোপ ছোপ দাগ রয়েছে। প্রাথমিকভাবে ফরেনসিক দলের সদস্যদের ধারণা সানজিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট