চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের ঘোষণা তারেক রহমানের

কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের ঘোষণা তারেক রহমানের

অনলাইন ডেস্ক

৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:১১ অপরাহ্ণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এক বিশাল নির্বাচনী জনসভায় ঘোষণা করেছেন, তার দল ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।

 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় তিনি দেশ পুনর্গঠনে জনগণের সরাসরি সহযোগিতা ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

 

নারী ও দুস্থদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি ঘরে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড ’চালু করা হবে, যার মাধ্যমে মায়েরা মাসিক আর্থিক সহায়তা পাবেন। এছাড়া দুস্থ মানুষের নেওয়া এনজিওর ক্ষুদ্রঋণ জনগণের পক্ষ থেকে সরকার পরিশোধ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পোন্নয়নে তিনি চিনিকল, রেশম ও চা শিল্প পুনর্গঠন এবং কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার ও আইটি পার্ক নির্মাণের আশ্বাস দেন।

 

জুলাই আন্দোলনের শহীদদের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, ধর্ম দিয়ে নয় বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে মজবুত করতে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। শেষে তিনি স্থানীয় ছয়জন প্রার্থীর পরিচয় করিয়ে দেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট