চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সিআইইউতে দ্য মিউজেস’র বর্ণাঢ্য আয়োজন ‘দ্য ব্লু ওডিসি’

২৪ জুলাই, ২০২৬ | ২:৪৯ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন ‘দ্য মিউজেস’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফ্ল্যাগশিপ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দ্য ব্লু ওডিসি’।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার এক বর্ণাঢ্য প্রদর্শনীতে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (স্ল্যাস)’র ডিন অধ্যাপক ড. খালেদ বিন চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও দ্য মিউজেস’র মডারেটর লিমা সেন গুপ্ত এবং সহ-মডারেটর রাশেদা ফেরদৌস শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন।

ফাইহা মুনির ও রুনার সঞ্চালনায় অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত, নৃত্য এবং বাংলা ও ইংরেজি নাটক পরিবেশিত হয়।

বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ অবলম্বনে একটি বাংলা নাটক এবং উইলিয়াম সমারসেট মমের বিখ্যাত ছোটগল্প ‘দ্য লাঞ্চন’ অবলম্বনে মঞ্চস্থ ইংরেজি নাটক।

সাংস্কৃতিক পরিবেশনাগুলোর প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, ‘দ্য ব্লু ওডিসি’ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মপ্রকাশ এবং সৃজনশীল চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সাহিত্য, সংগীত, নৃত্য ও নাট্যকলার সমন্বয়ে অনুষ্ঠানটি সিআইইউ ক্যাম্পাসে এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট