চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ছিনতাইয়ের হুমকির পর কলকাতা বিমানবন্দরে তল্লাশির মুখে এয়ার ইন্ডিয়ার বিমান

ছিনতাইয়ের হুমকির পর কলকাতা বিমানবন্দরে তল্লাশির মুখে এয়ার ইন্ডিয়ার বিমান

আন্তর্জাতিক

১১ নভেম্বর, ২০২৬ | ৮:১৭ অপরাহ্ণ

কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনায় কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় ‘ছিনতাইয়ের সতর্কতা’ দেখতে পাওয়ার পর আজ বুধবার সকালে ১০৫ জন যাত্রীসহ উড়োজাহাজটিকে দ্রুত রানওয়ে থেকে আইসোলেশন বে-তে (নিরাপদ দূরত্বে থাকা বিশেষ পার্কিং এলাকা) নেওয়া হয়। বিমানবন্দর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে বিমানটিকে আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয়। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা বিমানে তল্লাশি শুরু করেন। কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কে বা কারা এই হুমকির বার্তা লিখেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। এ জন্য বিমানবন্দর ও বিমানের ভেতরের নিরাপত্তা ক্যামেরার দৃশ্যও পরীক্ষা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট