চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মানবতাবিরোধী অপরাধে বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২৬ | ৩:৪১ অপরাহ্ণ

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাই মাহেরকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে দামস্কের একটি আদালত। দেশটির গৃহযুদ্ধের সময় সংঘটিত এসব অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া রায়ে ১৪ বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় সংঘটিত অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কোয় পালিয়ে যান আসাদ। চলতি বছর সাবেক সরকারের ব্যক্তিদের সশরীরে এবং অনুপস্থিতিতে বিচারের উদ্যোগ নেওয়া শুরু করার পর অন্তর্বর্তী কর্তৃপক্ষের আমলে আসাদের বিরুদ্ধে এটিই প্রথম রায়।

 

ইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনিইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনি আদালত আসাদ সরকারের কর্মকর্তা আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল এই দারা প্রদেশ।

 

সাবেক শাসক বাশার আল-আসাদের চাচাতো ভাই নাজিবকে গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে হত্যা, ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মতো অপরাধে দোষী সাব্যস্ত করেন।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট