চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

১০ আগস্ট, ২০২৬ | ৭:৫৭ অপরাহ্ণ

ভেনেজুয়েলার ক্ষত সেরে না উঠতেই কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। খবর সিএনএনের।

 

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয় রাজধানী বোগোতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে চোকো বিভাগের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

 

দেশটির বিভিন্ন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাজধানী বোগোতায় কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়। এ সময় বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে এবং অনেক ভবন থেকে লোকজন নিরাপদে রাস্তায় বেরিয়ে আসেন।

 

বোগোতার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু ভবনে ফাটল দেখা গেছে। সূত্র : সিএনএন

পূর্বকোণ/রাকিব/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট