চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

৪ আগস্ট, ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। এতে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশা কিছুটা কমেছে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩৯ ডলারে উঠেছে।

 

এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে পরে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলে দাম আবার বাড়তে শুরু করে। একইভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম।

 

মঙ্গলবার ডব্লিউটিআইয়ের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

 

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট