চট্টগ্রাম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১

অনলাইন ডেস্ক

২ আগস্ট, ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।

 

রবিবার (২ আগস্ট) দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফেরিতে থাকা ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

রবিবার সকালে ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে যাওয়ার পথে এতে আগুন লাগে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা এখনো চলছে।

 

কর্তৃপক্ষ এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। জাভার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত মাদুরা দ্বীপ।
সূত্র: রয়টার্স, এনডিটিভি

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট