চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ইন্দোনেশিয়ায় বিয়ের অতিথিবাহী পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ইন্দোনেশিয়ায় বিয়ের অতিথিবাহী পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২৬ | ১২:১৭ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি মহাসড়কে দুটি ট্রাকের মাঝে একটি বিয়ের অতিথিবাহী পিকআপ চাপা পড়ে ১৩ জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছেন।

 

সোমবার (১৩ জুন) পুলিশ জানায়, রবিবার বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় যাত্রীরা পাশের পারিয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রীরা একটি খোলা পিকআপে ভ্রমণ করছিলেন। মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার জন্য পিকআপটি ডিভাইডারের কাছে গতি কমিয়ে থামলে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে পিকআপটি বিপরীত লেনে চলে যায়। সেখানে আরেকটি ট্রাক সেটিকে আবার ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা বহু মানুষ সড়কে ছিটকে পড়েন।

 

পুলিশ জানায়, আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কেউ সামান্য, আবার কেউ গুরুতর আহত। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় অতিরিক্ত মালবোঝাই যানবাহন, দুর্বল সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট