চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহী সবার মৃত্যু

পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৬ | ৭:৪২ অপরাহ্ণ

পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে উড্ডয়নের পরপরই দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১০ জুন) ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সমস্ত সামরিক আরোহী নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, উড্ডয়নের পরপরই আকাশযানটি বিধ্বস্ত হয় এবং এতে কোনো আরোহী বেঁচে নেই। প্রাথমিক তথ্যানুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাধারণত রুশ প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার এই ‘এমআই-১৭’ সামরিক হেলিকপ্টারগুলো চার টন (৪,০০০ কেজি) পর্যন্ত মালামাল কিংবা তিন ক্রুসহ প্রায় ৩০ জন সেনা সদস্য বহনে সক্ষম।

তবে এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে আরো একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে,যাতে পাঁচজন সেনা নিহত হয়।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট