চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান ‘খুব বেশি সময় নিয়েছে’। এর ফলে এখন দেশটিকে ‘মূল্য দিতে হবে’।

 

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

 

ওই পোস্টে তিনি লেখেন, ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরিকারী শক্তির যুগ শেষ হয়ে গেছে। তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারত। এখন তাদের মূল্য দিতে হবে।’

 

তবে ট্রাম্প তার পোস্টে কী ধরনের মূল্য বা সম্ভাব্য পদক্ষেপের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

 

ইরানকে নিয়ে ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন নতুন করে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

 

সোমবার একে অপরের ওপর সরাসরি হামলা চালানোর পর ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট