চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

অনলাইন ডেস্ক

৯ জুন, ২০২৬ | ১:২৮ অপরাহ্ণ

ভারতের কানপুর দেহাতের আকবরপুর এলাকায় স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক।

রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার একটি ভিডিও ।

এ তথ্য জানা গেছে দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরে নিন্দা, পরিবারের মতামত, সমাজ-সমালোচনা কোনো কিছুর পরোয়া না করে আদালতে গিয়ে বিয়ে করেন তারা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আদালতে। এ সময় তারা তাদের বিয়ের কাগজপত্র হাতে নেটিজেনদের কাছে তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করেন।

জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লাখো বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে- এ ঘটনাকে ঘিরে আলোচনা বাড়লেও, এখনও কোনো পুলিশি অভিযোগ করা হয়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট