চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

১ জুন, ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ণ

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের সিরিক দ্বীপে টেলিকম টাওয়ারে হামলার জবাবে একটি বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের ফারস নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টা আগে হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ফাইটারগুলো সেই বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, যেখান থেকে ওই হামলাটি চালানো হয়েছিল। এতে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে।’তবে আইআরজিসি ওই বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান জানায়নি।

 

এদিকে, কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘বর্তমানে শত্রুপক্ষের মিসাইল এবং ড্রোন হামলা প্রতিহত করছে।’

 

সেনাবাহিনী জানায়, যদি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে বুঝতে হবে তা ধেয়ে আসা মিসাইল বা ড্রোনগুলোকে মাঝপথে ধ্বংস করার শব্দ। 

পূর্বকোণ/পুষ্প

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট