যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর এবার কুয়েত জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এই ঘটনা ইরান যুদ্ধের মধ্যকার নড়বড়ে ও ভঙ্গুর যুদ্ধবিরতিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ‘জবাব দিচ্ছে’ বা প্রতিহত করছে। তবে এই হামলাগুলো ঠিক কোন দিক থেকে বা কার পক্ষ থেকে চালানো হয়েছে, সে বিষয়ে কুয়েতের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত এর আগেও একাধিকবার ইরান এবং ইরাকের ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের হামলার শিকার হয়েছে।
পূর্বকোণ/আরআর
















