চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো চিলি

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সম্প্রতি ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

 

ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার।

 

তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর।

 

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট