চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২৬ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ঈদুল আজহার আরও বেশ কয়েকদিন বাকি আছে। তবে এরই মধ্যে দুই মুসলিম দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

তারা জানিয়েছে, সোমবার (১৮ মে) জিলহজ মাস শুরু হবে দেশ দুটিতে। সে হিসেবে ওই দুই দেশে আগামী ২৭ মে পালিত হবে ঈদুল আজহা। খবর গালফ নিউজের।

প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার জিলকদ মাসের ২৯ তারিখ ছিল।

এরপর তুরস্কও জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করে। দেশটি জানায়, সোমবার (১৮ মে) তুরস্কে জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখার আগেই দেশটি জ্যোতির্বিদ্যার মাধ্যমে হিসাব কষে এই তারিখ ঘোষণা করেছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ এখনও অধিকাংশ মুসলিম দেশ জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেনি। এই দেশগুলোতে আজ রবিবার (১৭ মে) চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় এসব দেশের আকাশে চাঁদ দেখা গেলে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট