চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

‘বেয়াদবি’ করলে আবারও হামলা, ইরানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

৩ মে, ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেয়াদবি বা অসদাচরণ করলে আবার ইরানে হামলা হতে পারে। তবে কোন কোন বিষয় বেয়াদবি হিসেবে ধরবেন, তা নির্দিষ্ট করেননি তিনি।

শনিবার (২ মে) রাতে ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেছেন।

ট্রাম্পকে বলা হয়েছিল, তিনি ইরানের ওপর আবার হামলা শুরু করবেন কিনা।

জবাবে ট্রাম্প স্পষ্ট করেন, ‘যদি তারা (ইরান) বেয়াদবি করে বা খারাপ কিছু করে, তাহলে হতে পারে। কিন্তু এখনই নয়, আমরা পরে দেখব। তবে এমনটি ঘটার সম্ভাবনা অবশ্যই আছে।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে বলে খবর আসে। এ বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘তারা (ইরান) আমাকে চুক্তির ধারণাটি সম্পর্কে জানিয়েছে। তারা এখন আমাকে এর সুনির্দিষ্ট ভাষা জানাবে।’

এ সময় সাংবাদিকদের তিনি বলেছেন, ‘নতুন প্রস্তাবের বিষয়ে আমি আপনাদের পরে জানাব।’ যদিও কিছুক্ষণ পরই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরান এইমাত্র আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শিগগিরই তা পর্যালোচনা করব। কিন্তু আমি মনে করছি না, এটি মেনে নেওয়া হবে। কারণ গত ৪৭ বছরে মানবতা এবং বিশ্বের প্রতি ইরান যা করেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট