চট্টগ্রাম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ বন্ধে নতুন শর্তের প্রস্তাব ইরানের
পাকিস্তানের ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: তাসনিম

হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ বন্ধে নতুন শর্তের প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

বন্ধ হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছতে ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস।

 

সংবাদ মাধ্যমটি আরও জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান এই প্রস্তাব দিয়েছে।

 

প্রস্তাবে আরও বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য তুলে রাখা হবে।

 

পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত থাকবে, যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা এমনটি বলেছেন বলে দেওয়া উদ্ধৃতিতে জানিয়েছে অ্যাক্সিওস।

 

কিন্তু হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে ‘তেহরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে আর অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে বাধ্য করার ক্ষেত্রে ট্রাম্পের হাতে আর কোনো প্রকৃত সুবিধা থাকবে না’ বলে লিখেছে অ্যাক্সিওস।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি শনিবার ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। এ সফর শেষে তিন রোববার সন্ধ্যায় ফের পাকিস্তানের রাজধানীতে ফেরেন।

 

ইরানি বার্তা সংস্থা তাসনিমের দেওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতাকারী কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনা আরও এগিয়ে নিতে তিনি ইসলামাবাদে ফেরেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট