চট্টগ্রাম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইসলামাদে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই ইরানের

২৫ এপ্রিল, ২০২৬ | ১:৪৯ অপরাহ্ণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফর ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নির্ধারিত হয়নি, তবে ইরানের অবস্থান পাকিস্তানের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। খবর তাসনিম নিউজ এজেন্সির।

শনিবার (২৫ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোষ্টে তিনি এসব কথা জানান।

ইসমাইল বাঘেই জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানে পৌঁছেছেন। সেখানে তারা পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও বলেন, আমরা ইসলামাবাদে সরকারি সফরে এসেছি। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত আগ্রাসী যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার বিষয়টি গুরুত্ব পাবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার ভিত্তিতে ইসলামাবাদে আলোচনা শুরু হয়। আলোচনায় ইরান একটি ১০ দফা প্রস্তাব দেয়, যার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত ছিল। তবে, পরবর্তীতে গত ১১ ও ১২ এপ্রিল প্রায় ২১ ঘণ্টা ধরে চলা আলোচনায় দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনের বিষয়ে গভীর অবিশ্বাসের কথা উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলমান থাকায় তা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। এবং ভবিষ্যতে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় ফিরতে হলে আগে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করতে হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট