চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নেয়ার কথা জানালেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে আজ শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এ তথ্য জানান। খবর সিএনএনের।

 

তিনি জানান, দুই মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে। তবে তিনি ইচ্ছে করেই প্রতিবেদন প্রকাশ করতে বিলম্ব করেন। তার দাবি, ইরান যেন বিষয়টি নিয়ে প্রচারণা চালাতে না পারে, সে কারণেই এই সিদ্ধান্ত। 

 

নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এক এক্স বার্তায় তিনি বলেন, ‘যখন কোনো সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো তথ্য পাই, আমি সঙ্গে সঙ্গে তার মোকাবিলা করতে চাই। আমি একটি সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করেছি যা সমস্যাটি দূর করে দিয়েছে এবং এর কোনো চিহ্নই রাখেনি।’

 

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটের সমস্যার জন্য অস্ত্রোপচার করান ৭৬ বছর বয়সি নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট