ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বৃহস্পতিবার কলেজের সব শ্রেণির পাঠদান এবং অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা যথারীতি চলবে।
একইভাবে, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। ২২ ও ২৩ এপ্রিলের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ





















