চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রেডিসনে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

১১ মার্চ, ২০২৬ | ৯:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন পরবর্তী নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল রেডিসন ব্লু এর মোহনা হলে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ১১ মার্চ) সংগঠনের সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, গবেষক মুহাম্মদ শামসুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি ছড়াকার মিজানুর রহমান শামীম, সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলী প্রয়াস, প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আ ন.ম তৌয়্যব আলী।
উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাধারণ সম্পাদক প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, অধ্যাপক শামসুদ্দিন শিশির, অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, মুশফিকুর রহমান, গাজী মো. জাহেদ, অধ্যাপক রুহু রুহেল, প্রকাশক বিজ্ঞান লেখক আখতারুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম, সুব্রত কান্তি চৌধুরী, মো. ইসমাইল হোসেন নিশান, ফরিদা রহমান, নাফিজ সাদেকিন, আফছার উদ্দিন লিটন, একরাম আজাদ, মোখতার হোসাইন সিকদার, কিশোর হাবিবুর রহমান, রানা মল্লিক, শাখাইরুল ইসলাম, আলমগীর ইমন, সাইফুল ইসলাম শাকিল, মহীশূর বাপ্পী, মো. জসিম উদ্দিন, সানাউল্লাহ রানা, মনিরুল ইসলাম সজীব, আইমান রহমান, কাজী জোহেব, ইমাম উদ্দিন নীরব, জাহিদুল ইসলাম আযযিহান।
অনুষ্ঠানে  সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, ছড়াকার ফারুক হাসান, জোবায়দুর রশীদ হানিফের জন্য শোক প্রস্তাব আনা হয়।
পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট