চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নওশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। নওশেদ আলম মৃত মো. আবু জাফরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ধরে তাকে থানায় নিয়ে আসলে তাকে আমরা পুলিশ হেফাজতে নিই। কোতোয়ালী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পূর্বকোণ/পিআর


















