চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক 

১২ মার্চ, ২০২৫ | ২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় জুয়ার আসর থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

বুধবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-মো. আবু বক্কর ছিদ্দিক (২৬), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪) এবং মো. কামরুল হাসান (২৬)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন। তিনি বলেন, জুয়ার আসর থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট