চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চান্দগাঁওয়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হলো রিয়াজ উদ্দিন সিকদার (৩০)। রিয়াজ সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে। অপরজন মো. শওকত আলী বাপ্পী (৩২) বোয়ালখালী উপজেলার কদুরখীল এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বহদ্দারহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট