মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠেরে স্তূপে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ আনতে কয়লাবিদ্যুৎ সিকিউরিটি টিম ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানা গেছে। আজ বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস। মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন পূর্বকোণকে আগুন লাগার বিষয়টি […]