সীতাকুণ্ডে কয়েকদিনের টানা বর্ষণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এতে একদিকে লক্ষাধিক মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে সবজি চাষে। অন্যদিকে, মৃত্যুঝুঁকি বাড়ছে পাহাড় চূড়ায় বসবাসকারী হাজার হাজার পরিবারের। তবে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। শতাধিক পরিবারকে পাহাড় থেকে নামিয়েও আনা হয়েছে। কিন্তু ঝুঁকি সত্বেও তারা ফিরে গেছে পাহাড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ দিন ধরে সীতাকুণ্ডে টানা বৃষ্টি হচ্ছে। এতে উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত সর্বত্র জনজীবনে চরম দুর্ভোগ নেমে […]