চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দিয়ে এক ট্রাক চালক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর রাতে উপজেলাধীন মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইউনুস সর্দার (৫০)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার নাজিরপুর চিতলিয়া গ্রামের আজহার সরদারের ছেলে। তবে তিনি বর্তমানে চট্টগ্রামের বন্দর এলাকায় বসবাস করতেন। বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা নিউ রাজাপুর মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৩-০৭২৬) ধাক্কা দেয়। এতে ট্রাকের […]