চট্টগ্রামের কালুরঘাটে ফেরির সাথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ফেরির যাত্রীরা। আজ বুধবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হৃদয় মাহমুদ লিটন পূর্বকোণকে বলেন, কালুরঘাটে বোয়ালখালী প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরির সাথে মাঝ পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফেরি ও বাল্কহেডের ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। এ […]