পরিবারের একমাত্র সন্তান নুরুল আবছার (৫০)। মা-বাবা, স্ত্রী, ৩ মেয়ে, ১ কনিষ্ঠ ছেলে সন্তানসহ ৮ জনের সংসারের ভার ছিল তার কাঁধে। স্বজনদের অভাব ঘুচিয়ে স্বচ্ছলতা আনতে তিনি দেশে মাছের ব্যবসা ছেড়ে ১১ মাস আগে যান মধ্যেপ্রাচ্যের ওমানে। ভবনে রং লাগানোর কাজ নেয় আবছার। সেখানে ৫ তলা ভবনে রং লাগাতে গিয়ে অসাবধানবশত নিচে পড়ে যান। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে মারা যান তিনি। মৃত নুরুল আবছার রাউজান সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সমশের নগর এলাকার মমতাজুল হকের […]