চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ি এলাকার রমজান আলী ওরফে মিন্টু সওদাগরের ছেলে মো. আল আমিন ওরফে সাগর (৩০) ও একই উপজেলার মুরাদনগর পাঠানপাড়ার নবীর হোসেন ওরফে বাঁচা মিয়ার ছেলে ওবায়দুল কাদের ওরফে ওবায়দুল্লা (৩৮)। এর আগে সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে এ মামলার প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন […]