ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি ও বাতাস হয়েছে। বিকেল থেকে শুরু হয়েছে ঝড়ো বাতাস। ফলে দ্বীপের অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ছে। দুপুর থেকে দ্বীপে মাইকিং করে স্থানীয় ও পর্যটকদের সতর্কতাসহ নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়। সকালে উপজেলা প্রশাসন হামুন বিষয়ে জরুরি মিটিং করেছে। ইউএনও মো. আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, […]