আগামী ১১ নভেম্বর দোহাজারী থেকে চট্টগ্রামে রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌলা খানকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সময় একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে ১১ নভেম্বর লিখে বিভিন্ন প্রস্তুতিও তৈরি করা হয়েছে। এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ১২ নভেম্বর উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু ১ ডিসেম্বর ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উদ্বোধন করলেও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে ১ ডিসেম্বর […]