বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, একটি প্রতিষ্ঠানের সফলতায় শিক্ষক ও অভিভাবকসহ সকলের সম্মিলিত অবদান থাকে। তিনি আরও উল্লেখ করেন যে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় প্রথম স্থান অর্জন করে গোমদণ্ডী পাইলট স্কুল যে চমক […]