চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস সংলগ্ন একটি বাসা থেকে মো. মোস্তফা (৪৫) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোস্তফার বাড়ি সিলেট হলেও আজাদ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি মৃত সিরাজ মিয়া ও রহিমা বেগমের ছেলে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রেলওয়ে স্টেশনের পাশে আজাদ কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে মোস্তফা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। হাটহাজারী থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসার […]