চট্টগ্রামের সাতকানিয়ায় অসংখ্য ছোট পলিথিনে চোলাই মদ পাচারের সময় আটক করেছে স্থানীয়রা। পরে সেগুলো জ্বালিয়ে দিয়েছে ক্ষুদ্ধ এলাকাবাসী। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরীর দিকে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান। সাতকানিয়া কেরানিহাট এসে পৌঁছালে ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। এরপর ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে আগুন দেওয়া হয়। চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে মহাসড়কের […]